মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক।

মোঃ সম্রাট আলী

দৌলতপুরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক।

দৌলতপুরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক।


 

পদ্মা নদীতে অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলের প্রায় ৫০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

শনিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা যোগে উপজেলার পানিবন্দি রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম।
পরিদর্শন কালে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথে কথা বলে খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী
বিতরণ করেন। আগামীতে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।


এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন, উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি।
ইতিমধ্যে ১০মেট্রিকটন চাউন ও তিন লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব ঐসব এলাকার মানুষদের হাতে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।


এদিন ৫শত পরিবারকে ১০কেজি চাল, ডাল, তৈল সহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download