বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ফেসবুক আইডি হ্যাক হলে যা করবেন

অনলাইন নিউজ ডেস্ক

ফেসবুক আইডি হ্যাক হলে যা করবেন

থ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে জীবন যেমন সহজ হয়েছে তেমনি বেড়েছে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি। ফেসবুক আইডি যদি হ্যাক হয় বা অন্যের দখলে চলে যায় তাহলে সেটি আপনার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। কারণ হ্যাকার আপনার আইডি ব্যবহার করে যদি কোনো অপরাধ করে তবে তার দায়ভার আপনার ওপরই পড়বে।


তাই আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া মাত্রই কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

১. প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।

২. এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।


৩. প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে “Continue” করুন।

৪. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তবে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।


৫. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তবে Need another way to authentication? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের শিকার হলে আপনি সশরীরেও সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া যোগাযোগ করতে পারেন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে অথবা smmcpc2018@gmail.com ঠিকানায় বিস্তারিত ইমেইল করতে পারেন।

ছাড়াও, সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

Facebook Comments Box

Posted ১২:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1006 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia