বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মালয়েশিয়া পুলিশকে ঘুষের দায়ে বাংলাদেশি দোষী সাব্যস্ত

মালয়েশিয়া পুলিশকে ঘুষের দায়ে বাংলাদেশি দোষী সাব্যস্ত

মালয়েশিয়া পুলিশকে ঘুষের দায়ে এক বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। শুক্রবার শাহ আলম দায়রা আদালতে ঘুষের কথা স্বীকার করে জবানবন্দি দেয় বাংলাদেশি নাগরিক মো. নূর ইসলাম (৩২)।


আদালত সূত্রে জানা গেছে, ১৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নিষিদ্ধ সিগারেট বিক্রির দায়ে দু’জনকে গ্রেফতার করে হুলু সেলাংগার পুলিশ (আইপিডি)।

এ সময় দুই বন্ধুকে মুক্ত করতে একজন পুলিশ অফিসারকে মালায় রিংগিত ৫ হাজার (১ লাখ টাকা) ঘুষ দিলে বাংলাদেশি নূর ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বাংলাদেশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৯ আইনের ৬৯৪ ধারা ও সেকশন ২৪-এর অধীনে অভিযুক্ত করা হয়েছে।


আদালত ২৪ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। অভিযুক্ত বাংলাদেশির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড অথবা ঘুষের দ্বিগুণ (অর্থাৎ ২ লাখ টাকা) জরিমানা হতে পারে।

এ সময় আদালত ২৪ আগস্ট একজন দোভাষীকে রাখতে বলেন, যাতে ঐ বাংলাদেশি মামলাটি আরও ভালোভাবে বুঝতে পারে।


Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia