বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মাস্ক ছাড়া বাদাম বিক্রি বন্ধ,হিলির মিজানুর রহমান 

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।

মাস্ক ছাড়া বাদাম বিক্রি বন্ধ,হিলির মিজানুর রহমান 
দ্বিতীয় ধাপের প্রাণঘাতী করোনা ভাইরাসের মোকাবিলায় প্রচার-প্রচাণা শুরু হয়েছে দিনাজপুরের হিলিতে। এরি মধ‍্যে ভিন্নধর্মী প্রচারণা দেখা গেছে হিলি বাজারে বাদাম বিক্রেতা মিজানুর রহমানের। তিনি বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করছেন। মাস্ক ছাড়া বাদাম বিক্রয় হবে না।
হিলির মংলা বাজারের মিজানুর রহমানকে দেখা যায় প্রতিদিন সন্ধ্যা থেকে হিলি বাজারে ঠেলাগাড়ি করে অলিগলি ঘুরে গরম গরম বাদাম বিক্রি করতে।সন্ধ‍্যা থেকে রাত ১১ টা পযর্ন্ত তার এই ব‍্যবসা। গত কয়েক দিন থেকে হিলিতে শুরু হয়েছে করোনাকে ঠেকাতে প্রশাসনিক অভিযান। আর বাদাম বিক্রির মাধ‍্যমে এই অভিযানে সহায়তা করছেন মিজানুর রহমান। এর আগে তিনি নিজেও মাস্ক ব‍্যবহার করেননি বা অন‍্যকেও পড়তে বাধ্য করেননি। আজ তিনি নিজেই মাস্ক পড়ে, অন‍্যকেও মাস্ক ব‍্যবহার করতে বলছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে হিলি বাজারে বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করতে দেখা যায় এই মিজানুর রহমানকে।
কথা হয় মিজানুর রহমানের সাথে, তিনি বলেন, দেশে আবারও করোনা আয়ছে। ইউএনও স‍্যার পৌর মেয়র বার বার কউছে, মাস্ক ছাড়া কেউ ব‍্যবসা করবেন না। তাই আমার তো আর বড় দোকান নাই, তাই বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করছি। মুখত মাস্ক থাকলে তাকে বাদাম দেছি, আর যার মুখত মাস্ক নাই তামাক বাদাম দেছি না।
বাদাম কিনতে আসা আবু হাসনাত বলেন, বাদাময়ালা মিজানুর চাচাকে ধন্যবাদ জানায়, তিনি করোনা মোকাবিলার ভাল একটা উদ‍্যোগ নিয়েছেন।
হিলি বাজারের লুৎফর রহমান বলেন, তার বুকে লিখা সাইন বোর্ড দেখে, অনেকের মাস্ক ব‍্যবহারে উৎসাহি হয়ে উঠেছে।
এবিষয়ে হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনা ভাইরাসকে প্রতিহত করতে মাস্ক ব‍্যবহারের অভিযান আমাদের চলমান রয়েছে। বাজারে একজন বাদাম বিক্রেতা যেভাবে মাস্ক ব‍্যবহারের প্রচার চালিয়ে যাচ্ছে, তার জন‍্য ঐ বাদাম ব‍্যবসায়ী মিজানুর রহমানকে ধন্যবাদ জানায়। বাজারে যারা ব‍্যবসায়ীরা আছেন, তারা সকলেই যেন এই মিজানুর রহমানের মতো মাস্ক ব‍্যবহারের উদ‍্যোগ নেয়। তাহলে আমরা সহজেই প্রাণঘাতী করোনা ভাইরাসের মোকাবিলা করতে পারবো।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম জানান, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে মাস্ক ব‍্যবহারের অভিযান চলছে। গত দুই দিনে মাস্ক ব‍্যবহার না করায় ১৭ জনকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এঅভিযান অব‍্যাহত থাকবে।
Facebook Comments Box


Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download