বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মিরপুরে করোনায় মৃত ব্যক্তির লাশ গ্রহণ করেনি স্বজনেরা,বাধ্য হয়েই স্কুলের সামনে ফেলে রেখে গেলেন এম্বুলেন্স ড্রাইভার

নিজস্ব প্রতিনিধি, প্রতিদিনের কুষ্টিয়া

মিরপুরে করোনায় মৃত ব্যক্তির লাশ গ্রহণ করেনি স্বজনেরা,বাধ্য হয়েই স্কুলের সামনে ফেলে রেখে গেলেন এম্বুলেন্স ড্রাইভার

কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিতলা এলাকার প্রফুল্ল কর্মকার (৭০) শনিবার ৩জুলাই কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান।


তিনি গত ২৭জুন থেকে করানো ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি ছিলেন।

গত রাতে মারা গেলে তার পরিবার কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে এম্বুলেন্স যোগে লাশটি নিয়ে এসে বাড়িতে না নিয়ে গিয়ে সুলতানপুর গ্রামের পৌর মহাশ্মশানে নিয়ে যান।

শ্মশান কর্তৃপক্ষ লাশের শেষকৃত্য করতে অস্বীকৃতি জানিয়ে গেটের চাবি রেখে চলে যান।


পরে দেরী হচ্ছে দেখে উপায়ন্তর না পেয়ে এম্বুলেন্স ড্রাইভার রাত তিনটার দিকে মৃতদেহটি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে চলে যান।

রবিবার ৪জুলাই সকাল ৭টা পর্যন্ত আত্মীয় স্বজন কেউ শেষকৃত্য না করায় সুলতান গ্রামের স্থানীয় যুবক রজিব(৩০) শ্মশানের পাশেই কবর খুড়েন এবং সুমন খান,সলেমান,রাজিব,রুবেল নামের যুবকদের সহায়তায় তাকে মিরপুর পৌর মহা শ্মশানে সমাহিত করেন বলে জানা গেছে।


উল্লেখ্য তার পরিবারের দুই ছেলে সহ স্ত্রী করোনা পজেটিভ।

Facebook Comments Box

Posted ১০:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia