বুধবার | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গার যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গার যুবক নিহত

মেহেরপুর জেলার মুজিবনগরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সুজন আলী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার বন্ধু সাঈদ হোসেন (১৯)-এর মুখ থেকে ৭টি দাঁত বিচ্ছিন্ন হয়। নিহত সুজন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগনাথপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহত সাঈদ হোসেন একই গ্রামের লস্কর আলীর ছেলে । নিহত সুজন পেশায় একজন সেলুন কর্মচারী।


আজ রোববার দিবাগত রাত পৌনে ৯টার দিকে মুজিবনগর-টেংরামারি বাইপাস সড়কের শিবপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় যুবক সোহাগ আলী জানান,সুজন ও তার বন্ধু সাঈদ একটি মোটরসাইকেলযোগে টেংরামারি গ্রাম থেকে শিবপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। শিবপুর গ্রামের কাছাকাছি পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা একটি শ্যালোইঞ্জিন চালিত ট্রলির সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় মোটরসাইকেল চালক সুজন ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার বন্ধু সাঈদ আহত হন। এবং সাঈদের মুখ থেকে ৭টি দঁাত বিচ্ছিন্ন হয়। স্থানীয় লোকজন সাঈদকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে,উন্নত চিকিৎসা দেয়ার জন্য সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

Facebook Comments Box


Posted ৫:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download