সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেসেঞ্জারে নতুন প্রাইভেসি সেটিংস

মেসেঞ্জারে নতুন প্রাইভেসি সেটিংস

বর্তমান পরিস্থিতিতে যোগাযোগের জন্য ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার বেড়ে গেছে। ফেসবুকের পক্ষ থেকে মেসেঞ্জারে এমন নতুন প্রাইভেসি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীকে পাঠানো বার্তা নিয়ন্ত্রণের সুবিধা দেবে।


এ ছাড়া মেসেঞ্জার অ্যাপে নতুন সেটিংস পরীক্ষা চালাবে ফেসবুক। এতে মেসেঞ্জারে পছন্দ অনুযায়ী কল ও বার্তার আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারী।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ইনস্টাগ্রামে বর্তমানে চালু থাকা ফিচারের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। ডিসেম্বর নাগাদ মেসেঞ্জারে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে।

ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে ফেসবুকে ছবি বা বার্তা পাঠিয়ে বিব্রত করা বন্ধ হবে এতে।


ফেসবুকের পক্ষ থেকে ‘অ্যাপ লক’ ফিচারটিও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। এতে মেসেঞ্জার চ্যাটে বাড়তি আরেক স্তরের নিরাপত্তা যুক্ত হবে। এ পদ্ধতিতে মেসেঞ্জার চ্যাট লক করে রাখা যাবে। মেসেঞ্জারে ঢুকতে হলে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এ ফিচারটি ইতিমধ্যে আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। শিগগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এ সুবিধা যুক্ত হবে।

Facebook Comments Box


Posted ১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia