বুধবার | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরের গাংনীতে পালান নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ।

রাব্বি আহমেদ, মেহেরপুর।

মেহেরপুরের গাংনীতে পালান নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ।

মেহেরপুরের গাংনীতে পালান বিশ্বাস(৭০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম মাঠপাড়ার গোরস্থানের একটি গাছের সাথে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত পালান বিশ্বাস উপজেলার চর গোয়াল গ্রাম মালিথা পাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে।


স্থানীয় যুবক রোকন জানান, সকালে ঘুম থেকে উঠে আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম হঠাৎ লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখি তাদের কাছে জানতে পারি মাঠে একটা বৃদ্ধার লাশ ঝুলছে। সেখানে আমি গিয়ে দেখি বসা অবস্থায় একটি কোমর সমান গাছের সাথে গলায় ফাঁস দেওয়া। এটি হত্যা না আত্মহত্যা সেটি আমরা বুঝে উঠতে পারছিনা কেউ।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download