রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-এইচএসসি নিয়ে বুধবার সিদ্ধান্ত

অনলাইন নিউজ ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-এইচএসসি নিয়ে বুধবার সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এবং শিগগিরই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব কিনা তা আগামী বুধবার জানা যেতে পারে।


বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করে সার্বিক তথ্য তুলে ধরতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, করোনার কারণে এইচএসসি পরীক্ষাসহ শিক্ষা বিষয়ে নানা প্রশ্ন রয়েছে।


বিশেষ করে, বছর প্রায় শেষের দিকে চলে আসার পরেও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বিভিন্ন শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও নানা শঙ্কা রয়েছে।

এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা কাটাতেই সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় বলে জানান মোহাম্মদ আবুল খায়ের।


জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা, স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রয়েছে

Facebook Comments Box

Posted ২:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download