বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুমারখালীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২ জনের

এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২ জনের

কুষ্টিয়ার কুমারখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ১৪ এবং আক্রান্তের সংখ্যা ২০৫ জন।


কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা যায়, কুমারখালীতে এ পর্যন্ত নমুনা সংগ্রহ ৮৫৮৮ জনের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৭৯৩৮ জনের। মোট পজিটিভ রিপোর্ট আসে ১২২০ জনের , আরোগ্য লাভ করে ৭২৪ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৪ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪৬৩ জন। গত এক সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা ২০৫ জন, আরোগ্য লাভ করেন ৩৮ জন এবং মৃত্যুবরণ করেন ১৪ জন। গত ২৪ ঘন্টায় কুমারখালী উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩১ ও মারা গেছেন ২ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. আকুল উদ্দিন জানান, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ১৪ জন এবং সন্দেহজনক ভর্তি রোগী ৮ জন। রোববার হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত মারা গেছে ১ জন এবং হোম আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছে ১ জন।

Facebook Comments Box


Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia