মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ফরহাদ হোসেন ওরফে শাওন একটি ওয়ান শুটারগান অস্ত্র সহ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ফরহাদ হোসেন ওরফে শাওন একটি ওয়ান শুটারগান অস্ত্র সহ গ্রেফতার

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ফরহাদ হোসেন ওরফে শাওন একটি ওয়ান শুটারগান অস্ত্র সহ গ্রেফতার


কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ফরহাদ হোসেন ওরফে শাওন একটি ওয়ান শুটারগান অস্ত্র সহ গ্রেফতার হয়েছেন। তথ্য সূত্রে জানা যায়, কুষ্টিয়া র‍্যাব-১২’র বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান অস্ত্র সহ ফরহাদ হোসেন ওরফে শাওন (২২) নামে একজন গ্রেফতার হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারী) আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার দুপুরে কুষ্টিয়া র‍্যাব-১২ অফিসের একটি প্রেসরিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান।


র‍্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্ব র‍্যাবের বিশেষ একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বাড়াদী উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া শহরের
চৌড়হাস (ফুলতলা) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফরহাদ হােসেন ওরফে শাওনকে
১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান সহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে কুষ্টিয়া সদর থানায় সােপর্দ করা হয়েছে।


এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান বলেন, এই ধরণের অভিযান অব্যাহত রেখে অস্ত্র ও মাদকমুক্ত সােনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download