বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

পাংশা হাইওয়ে থানা পুলিশ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুষ্টিয়াগামী একটি ছোট ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আহত অবস্থায় অপর জনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।


Facebook Comments Box


Posted ৫:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download