বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


দ্রুত এই সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সহ সকল নেতৃবৃন্দর মুক্তি সহ ১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলী সড়ক থেকে গণমিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা মাসুদ অরুন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সহ আরো অনেকে।


সমাবেশে সাবেক সাংসদ মাসুদ অরুন বলেন- শতবাধা পেরিয়ে বিভাগীয় সমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় রক্তপাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সমাবেশ প্রমান করেছে বিএনপি অপ্রতিরোধ্য। তাই এই সরকারকে বিএনপি দাবী মানতেই হবে। অন্যথায় কোন নির্বাচন হবে না।

কারণ বিএনপি’র ১০ দফা দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, আইনের শাসন, মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা সহ একটি কার্যকর জবাবদিহিতামূলক রাস্ট্রব্যবস্থা নিশ্চিতকরণের দাবী এটা। তিনি বলেন- তাই কালক্ষেপন না করে অবিলম্বে বেগম খালেদা জিদা সহ কারাবন্দি সকল নেতাদের মুক্তি দিয়ে গণতান্ত্রিক আচরণের পথ বেছে নিয়ে দেশকে সংঘাতের হাত থেকে মুক্ত করতে সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia