বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২


মেহেরপুর-মুজিবনগর সড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রুবেল (২২) ও লিখন (২৫) নামের দুজন আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত রুবেল মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের হিসাব আলীর ছেলে এবং লিখন একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। জানা গেছে রাতে মেহেরপুর জে আর পরিবহনের একটি গাড়ি কেদারগঞ্জ যাওয়ার পথে হঠাৎ চকশ্যামনগর মোড়ে কোন সিগনাল ছাড়াই ঘোরাচ্ছিল। এ সময় মেহেরপুর থেকে যাওয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে ধাক্কা মারে। এ সময় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Facebook Comments Box


Posted ২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia