মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

জেলা ও বিভাগের শ্রেষ্ঠ হওয়ার পরে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হলেন এজাজ আহমেদ মামুন

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

জেলা ও বিভাগের শ্রেষ্ঠ হওয়ার পরে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হলেন এজাজ আহমেদ মামুন

জেলা ও বিভাগের শ্রেষ্ঠ হওয়ার পরে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হলেন এজাজ আহমেদ মামুন


 

প্রাথমিক শিক্ষা পদক ২০২২- শে জেলা, বিভাগের শ্রেষ্ঠ ও জাতীয় পর্যায়ে দ্বিতীয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার। বৃহস্পতিবার রাতেই চেয়ারম্যান এর বাস ভবনে ছুটে আসেন নেতা কর্মীরা।

 


কুষ্টিয়া জেলা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এবার জাতীয় পর্যায়ে দ্বিতীয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের মাসিক সভায় নির্দেশনা দিয়ে আসছেন। আকস্মিক বিদ্যালয় সমুহ পরিদর্শন করে শিক্ষার মান নিশ্চিত করার জন্য নানা ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। দুরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধি শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, মিড্ ডে মিল, স্কুল ড্রেস, প্রতিযোগীতামুলক শিক্ষা প্রসারে উদ্দিপনা পুরস্কার প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা করে আসছেন।


 

তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন। শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভুমিকা রাখায় তিনি এ সম্মানে ভুষিত হলেন।

 

উপজেলার বিভিন্ন প্রান্ত ঘেকে আসা নেতা কর্মীরা বলেন , তারুণ্যের অহংকার জনাব এজাজ আহমেদ মামুন সাহেব উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে ভুমিকা রেখে আসছেন, তাতে এ উপজেলার শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটছে।সে সাথে উপজেলা আওয়ামীলীগের রাজনিতীতে ও অনেক পরিবর্তন এনেছে। আমরা আজ গর্বিত।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download