বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

গাংনীর এমপি সাহিদুজ্জামান খোকন ও তার স্ত্রী সন্তান করোনা আক্রান্ত

গাংনীর এমপি সাহিদুজ্জামান খোকন ও তার স্ত্রী সন্তান করোনা আক্রান্ত

মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন সহ ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা; মো: নাসির উদ্দীন।


এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩শ’২৪জন। মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,কুস্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন ও তার স্ত্রী সন্তান সহ মোট ১০ জনের করোনা পজেটিভ এসেছে।

আক্রান্তরা হলেন, সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন,স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা,বড় ছেলে সামিউজ্জামান সাইফ,ছোট ছেলে সামিউজ্জামান সামি,শামিম পারভেজ,জাহিদুল ইসলাম,রাশিদুল ইসলাম। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান, আক্রান্তরা নিজনিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা নেবেন। এছাড়া বিধি অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্তদের সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।


Facebook Comments Box


Posted ৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download