
কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাই কর্তৃক হামলার শিকার হয়েছেন সোহাগ জোয়ার্দার নামক যুবক। আহতের দাবী তার পিঠে এসিড নিক্ষেপ করা হয়েছে।
আহত মৃত কেছমত আলীর ছেলে সোহাগ জোয়ার্দার জানান ২৪ জুলাই রাত ৮ টার দিকে কুষ্টিয়া শহর থেকে তার নিজ বাড়ি মোটরসাইকেল যোগে ফেরার পথে কালোয়া মসজিদের নিকট পূর্ব থেকে ওত পেতে থাকা মোঃ সুমন জোয়ার্দার(৩০) সহ কয়েক জন তার গতিরোধ করে বেধড়ক মারপিট করে এবং আব্দুস ছালাম আলীর ছেলে মাহিম (১৭) তার পিঠে এসিড নিক্ষেপ করে। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সরজমিন গেলে ৯ নং ওয়ার্ড মেম্বার মোজাম্মেল হক ও এলাকাবাসী বাদশা খন্দকার সহ কয়েকজন জানান গতকাল রাত ৮ টার দিকে মসজিদের কাছে সোহাগ পৌঁছানো মাত্র সুমনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং এসময় সুমন পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত পানি ভর্তি কেটলি নিয়ে গিয়ে সোহাগকে আঘাত করতে গেলে কেটলির পানি পিঠে ঢেলে পড়ে পুড়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন জানান রোগী ভর্তি হবার সময় তার অবস্থা আশংকাজনক ছিলোনা এবং এখন তিনি সুস্থ আছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি কেটলির গরম পানি দিয়ে পিঠ পুড়িয়ে দিয়েছে এটার প্রমাণ পাওয়া গেছে। থানায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor