বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. খোয়াজ ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।


রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল জেলার দৌলতপুর থানাধীন কল্যানপুর বেলতলা এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী খোয়াজ ইসলাম দৌলতপুর উপজেলার কল্যাণপুর বটতলা এলাকার মো. খায়রুল মন্ডলের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী খোয়াজ ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে।


Facebook Comments Box


Posted ৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download