বুধবার | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরের গাংনীতে তিনজন মাদক ব্যবসায়ী আটক

গাংনী প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে তিনজন মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনীতে ১’শ বোতল ফেন্সিডিল সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।


বুধবার সকাল সাড়ে পাঁচটার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো গাংনী উপজেলার বাওট গ্রামের কাবরান আলীর ছেলে হাসিবুল ইসলাম(৩০), ছাতিয়ান গ্রামের মাসুদ আলীর ছেলে হাসাদুল ইসলাম (৩২) এবং একই গ্রামের বাবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য ইমরান হোসেন বিদ্যুৎ(৩০)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর কালিতলার ৩ রাস্তার মোড়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ১’শ বোতল ফেনসিডিলসহ হাসিবুল, হাসাদুল ও পুলিশ সদস্য ইমরান হোসেন বিদ্যুৎকে আটক করা হয়। তাদের দুটি মোটরসাইকেলে একটি ট্রাভেল ব্যাগে ৭০ বোতল ও বাজার করা ব্যাগে ৩০ বোতল ফেনসিডিল ছিল। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।


Facebook Comments Box


Posted ৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download