বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

চা পানে মস্তিষ্ক সুস্থ থাকে

অনলাইন নিউজ ডেস্ক

চা পানে মস্তিষ্ক সুস্থ থাকে

চা পানের অভ্যাস অনেকেরই আছে। অনেকের দিনে একাধিকবার চা পান করার অভ্যাস রয়েছে। কারও কারও কাছে চা পান আবার শৌখিনতা। বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নিতে পছন্দ করেন তারা। আপনি যেই তালিকাতেই পড়ুন না কেন চা পান করার অভ্যাসটি বজায় রাখলে আপনারই লাভ। এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক মার্কিন জার্নালের সমীক্ষায়।


সমীক্ষায় বলা হয়েছে, চা পানের অভ্যাস যাদের রয়েছে তাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয়। জানার্লের পক্ষ থেকে এই সমীক্ষা করা হয়েছিল। প্রথমে কয়েকজনকে বেছে একটি ফর্ম পূরণ করানো হয়। যাতে প্রত্যেকে জানান, তাদের চা পানের অভ্যাস রয়েছে কিনা। থাকলে দিনে কতবার চা পান করেন, কোন ধরনের চা পান করেন। এই ফর্ম পূরণের করার পর প্রত্যেকের এমআরআই স্ক্যান করানো হয়। দেখা যায়, যারা চা পান করেন তাদের মস্তিষ্ক যারা চা পান করেন না তাদের থেকে অনেক বেশি সক্রিয়।

বিশেষজ্ঞদের মতে চায়ের মধ্যে ক্যাফেইন থাকে। এতেই মস্তিষ্ক আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। তা নতুনভাবে ভাবনা ও চিন্তা করতে তৎপর হয়। ফলে প্রতিদিনের চা পানের অভ্যাস যাদের রয়েছে তাদের মস্তিষ্কের কর্মক্ষমতাও বেড়ে যায়। অবশ্য পুরো বিষয়টি এখনও তর্কসাপেক্ষ। তবে আলসেমির মেজাজ কাটাতে যে চায়ের জুড়ি মেলা ভার, সেকথা চা প্রেমীরা অন্তত মানেন

Facebook Comments Box


Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia