বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

স্বামী ও শাশুড়ীর নির্যাতনে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মিমের মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছে নিহত মিমের স্বজন ও এলাকাবাসী।

নিজস্ব প্রতিনিধি

স্বামী ও শাশুড়ীর নির্যাতনে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মিমের মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছে নিহত মিমের স্বজন ও এলাকাবাসী।

কুষ্টিয়ার মিরপুরে স্বামী ও শাশুড়ীর নির্যাতনে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মিমের মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছে নিহত মিমের স্বজন ও এলাকাবাসী।


আজ সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউ,পি এর  কচুয়াদহ গ্রামে মিমের দাফনের আগে তার কফিন সামনে রেখে এই মানববন্ধন করেন মিমের বিক্ষুব্ধ স্বজন ও ঐ গ্রামের শত শত নারী_পুরুষ।

এ সময় মিমের হত্যাকারী হিসেবে মিমের স্বামীসহ তার শাশুড়ীর ফাঁসির দাবী জানান তারা।

নিহত মিমের মা মোছাঃ নাজমা খাতুন জানান  চার বছর আগে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া এলাকায় মিমের বিয়ে হয়।


বিয়ের কিছুদিন পর থেকেই মিমের শ্বশুর বাড়ির লোকজন মিমকে যৌতুকের জন্য  শারীরিকভাবে নির্যাতন চালাতো।

গত ২ সেপ্টেম্বর  মিমকে বেধরক পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা গুরুত্বর আহত অবস্থায় মিম কে উদ্ধার করে কুষ্টিয়া  জেনারেল হাসপাতালে ভর্তি করেন । মিমের অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে চিকিৎসার জন্য নিয়ে যান।


টানা ১৩ দিন ঢাকা মেডিকেল এর  আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার ভোর ৪টার সময় মৃত্যুর কাছে হেরে যায় গৃহবধু মিম।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download