বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

সারাদেশের ঝড়বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক

সারাদেশের ঝড়বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকার প্রভাবে দেশে বৃষ্টিপাত বেড়েছে। এ কারণে দেশের প্রায় অর্ধেক অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্ট বা ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে: রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।


আরও বলা হয়েছে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়ে ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


Facebook Comments Box

Posted ৮:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download