বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি – এসপি খাইরুল আলম

এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি

বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি – এসপি খাইরুল আলম

বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি – এসপি খাইরুল আলম


মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমারখালী থানা পুলিশের আয়োজনে কুমারখালী থানা প্রাঙ্গনে “ওপেন হাউস ডে” সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,কুষ্টিয়া। জনাব আলহাজ্ব সামছুজ্জামান অরুন মেয়র, কুমারখালী পৌরসভা, কুমারখালী থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন,বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। তিনি আরো বলেন, ওপেন হাউজ ডের কারনে পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, এলাকার অনেক সমস্যা স্থানীয় ভাবে সমাধান হচ্ছে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে চাই। এ জন্য জনসাধারনকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে দারিদ্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়া এলাকার উথতি বয়সী ‍যুবকরা স্কুল/কলেজগামী শিক্ষার্থীদের যাহাতে উত্ত্যক্ত করতে না পারে এবং বাল্য বিবাহরোধে সমাজের সকলের দায়িত্ববোধ থেকে সচেতন হতে হবে।

Facebook Comments Box


Posted ১১:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ মার্চ ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download