বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্র,গুলি, হেরোইন ও গাঁজা সহ ২ জন গ্রেফতার

মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্র,গুলি, হেরোইন ও গাঁজা সহ ২ জন গ্রেফতার

কুষ্টিয়া র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমান হেরোইন, অস্ত্র,ম্যাগজিন, গুলি,গাজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।র‍্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ অভিযানিক দল মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মার্চ ২০২১ ইং তারিখ সকাল ০৬.৩০ মিনিটের সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন দোলুয়া গ্রামের ফারদেছ আলীর নির্মানাধীন এক চালা টিনের ঘরের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা ১টি বিদেশী পিস্তুল,২টি ম্যাগাজিন,১৬ রাউন্ড গুলি,১ কেজি ২০০ গ্রাম হেরোইন,যাহার মূল্য অনুমান ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ টাকা), ৯০০ গ্রাম গাঁজা,মূল্য অনুমান ১৮০০০/-টাকা সহ ২ জন আসামী ১। মোঃ জাহিদুল ইসলাম @ জনি (৩৬), পিতা-মোঃ ফারদেছ আলী, ২। মোঃ ফারদেছ আলী (৬২), পিতা-মৃত-আঃ খালেক, উভয় সাং-মির্জাপুর,থানা-ভেড়ামারা ,জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।কুষ্টিয়া র‍্যাব-১২ সিপিসি-১ এর এটাই সর্বোচ্চ বড় অভিযান। সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামানের সঠিক নেতৃত্ব ও নির্দেশনার কারনেই কুষ্টিয়ার র‍্যাব ক্যাম্প সর্বোচ্চ পরিমান হেরোইন, অস্ত্র, গুলি,ম্যাগজিন,ও গাজা সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে নতুন রেকর্ড গড়েছেন বলে জানা যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।


Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download