বুধবার | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরের গাংনীতে ১শ’৫০টি গাঁজার গাছ জব্দ, গাঁজা চাষী পলাতক

মেহেরপুরের গাংনীতে ১শ’৫০টি গাঁজার গাছ জব্দ, গাঁজা চাষী পলাতক

মেহেরপুরের গাংনীতে ১শ’৫০টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের কাশেম আলীর ছেলে দুলালের বাড়ি থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।


গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, মটমুড়া গ্রামের কাশেম আলীর ছেলে দুলাল হোসেন তার বাড়ির পার্শে একটি মাঠে ১০ কাঠা জমিতে গাঁজা চাষ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষী দুলাল হোসেন পালিয়ে গেছে। তিনি আরো জানান,গাঁজা ব্যবসায়ী দুলাল হোসেন গাঁজা উৎপাদন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। দুলাল হোসেন সহ গাঁজা চাষের সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমান গাঁজার গাছ জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Facebook Comments Box


Posted ৩:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

atomikwallet.com.co

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download