বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দুপুরে ভারতের ‘ঈদ উপহার’ পাচ্ছে বাংলাদেশ

দুপুরে  ভারতের ‘ঈদ উপহার’  পাচ্ছে বাংলাদেশ

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে সোমবার (২৭ জুলাই) ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) বুঝিয়ে দেয়ার কথা রয়েছে ভারতীয় রেলওয়ের।


জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার।

২ বছরের জন্য লীজে ভাড়া নেবার চুক্তিও করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ভারতের সরকার ১০টি ইঞ্জিন পুরোপুরি ফ্রি দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
আরো পড়ুন: বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন ‘ঈদ উপহার’ দিচ্ছে ভারত
ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।
রেলমন্ত্রী আরো বলেন, ওই দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব।


তিনি আরো জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।

Facebook Comments Box


Posted ৫:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ মহান মে দিবস
আজ মহান মে দিবস

(946 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia