বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি অধ্যাপক ডা. খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি অধ্যাপক ডা. খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।


অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সেক্রেটারী হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

সব আনুষ্ঠানিকতা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে বলেছে, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের মহপরিচালক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ গত ২১ জুলাই থেকে বাতিল করা হল।

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদফতরের একের পর এক কেলেঙ্কারির অভিযোগ সামনে এলে সমালোচনার মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ডা. আজাদ।


২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে ছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে ওই পদে রেখেছিল সরকার।

চাকরির মেয়াদ শেষে ২০১৯ সালের ২৭ মার্চ তাকে দুই বছরের চুক্তিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। সেই হিসেবে, আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। তবে তার আগেই তাকে সরে যেতে হল।


Facebook Comments Box

Posted ১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ মহান মে দিবস
আজ মহান মে দিবস

(994 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download