বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মোবাইল টাওয়ার থেকে ফ্রি ওয়াইফাই আসছে….

মোঃ গোলাম কিবরিয়া (জিবন)

মোবাইল টাওয়ার থেকে ফ্রি ওয়াইফাই আসছে….

ফাইল ফটো

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটকে আরো ছড়িয়ে দিতে মোবাইল টাওয়ারগুলোকে ওয়াইফাই টাওয়ার হিসেবে ব্যবহার করা যায় কিনা তার পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।


মূলত বেতার তরঙ্গকে ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকে সংযুক্ত করার লক্ষ্যে এ প্রযুক্তির পরীক্ষা চালানো হচ্ছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
ইতোমধ্যে টেলিটকের টাওয়ার থেকে ওয়াইফাই করা যায় কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ‘এ পদ্ধতির ফলাফল মূল্যায়ন করা হচ্ছে। ফলাফল যদি এগিয়ে যাওয়ার মতো হয় তাহলে সারা দেশের মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে দারুণ ভূমিকা রাখতে পারে’ এমনটাই আশা মন্ত্রীর।

সপ্তাহখানেক আগে নেত্রকোনার খালিয়াজুরীর কৃষ্ণপুরে টাওয়ার থেকে ওয়াইফাই করার এ পরীক্ষা করে টেলিটক। এতে আবদুল জব্বার রাবেয়া খাতুন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেয়েছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার দেশের ১৪৬টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউটে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই চালুর কার্যক্রম উদ্বোধন করে।

Facebook Comments Box


Posted ৯:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1008 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download

gem visa login

gem visa australia