রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের

প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ ডেস্ক

ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।


নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাড়ানো হবে।’

তিনি জানান, ‘আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে শতভাগ করোনামুক্ত হওয়া সম্ভব নয়, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কতটা সফলতা আসছে সে বিষয়টিও ভাবা হচ্ছে। বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব প্রতিষ্ঠান সচল হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের সেশনজটের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হচ্ছে কি না সেটিও আমাদের ভাবতে হচ্ছে।’


মন্ত্রী আরও জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে আগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। সবার মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠদান করানো হবে। আগে থেকে প্রস্তুতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে। স্কুল-কলেজ খোলার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আমাদের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেয়া হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।’

চলতি সপ্তাহে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।


নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব গণমাধ্যমকে জানান, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১৫ দিনের মতো ছুটি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তবে এটি এক মাসও বাড়তে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আগামী ৩ অক্টোবরের আগে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে নতুন করে এ ছুটি বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download