রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ সময়সূচি প্রকাশ করা হয়।
সংশোধিত সূচি অনুযায়ী, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম শুরু হবে আগামী ৮ জুন।

শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।
এদিকে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভের চেষ্টাকালে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে শাহাবাগ মোড়ে বিক্ষোভ করতে এলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তারা কে কোথা থেকে এসেছে, কেন এসেছে এগুলো জেনে তাদের ছেড়ে দেওয়া হবে।
আটক শিক্ষার্থীরা হলেন-তেজগাঁও কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ, হাসান আল মাহদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী আল আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সজল মিয়া, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের মিরাজুল ইসলাম। বাকি তিন জনের নামপরিচয় জানা যায়নি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। আন্দোলনের ফলে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Facebook Comments Box


Posted ৮:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download