বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

পৌরসভা আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দুর্গাপুর ক্রিকেট একাদশ সেমিফাইনালে

এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি

পৌরসভা আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দুর্গাপুর ক্রিকেট একাদশ সেমিফাইনালে

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা আয়োজিত টি -২০ ক্রিকেট টুর্নামেন্টে দুর্গাপুর ক্রিকেট একাদশ মিরপুর ক্রিকেট একাদশকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। বুধবার বিকেল ৩টায় কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় ব্যাপক রানের ব্যবধানে দুর্গাপুর ক্রিকেট একাদশ জয়ী হয়।


নির্ধারিত ২০ ওভার খেলায় মজিবুর রহমান বাচ্চুর টিম দুর্গাপুর ক্রিকেট একাদশ টর্চে জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২২৭ রান করে। বিশাল রানের চ্যালেঞ্জ মোকাবেলায় মফিজ উদ্দীন স্মৃতি মিরপুর ক্রিকেট একাদশ সব উইকেট হারিয়ে ৯০ রান করে। খেলায় ম্যান অব দা ম্যাচ হন দূর্গাপুর ক্রিকেট একাদশ এর জ্যাকি। পুরষ্কার তুলে দেন কুমারখালী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস.এম. রফিক, ছাত্রলীগ নেতা খন্দকার মুবিন হাসান প্রান্ত, মৎসজীবিলীগ কুমারখালী পৌর শাখার সাধারণ সম্পাদক ইমন খান সহ প্রমুখ। উল্লেখ্য সেমিফাইনাল ও ফাইনাল খেলায় বিজয়ী হতে দুর্গাপুর ক্রিকেট একাদশ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box


Posted ১১:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download