শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

চলে গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান

চলে গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান

করোনা সংক্রমণে এবার চির বিদায় নিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


গতকাল সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে আজিজুর রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।


জেলা পরিষদ সূত্র জানায়, আজিজুর রহমান সাবেক গণপরিষদ সদস্য ও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ১৪ দলের জেলা সমন্বয়ক ছিলেন।

সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ এবং রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজিজুর রহমান।


Facebook Comments Box

Posted ৪:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ মহান মে দিবস
আজ মহান মে দিবস

(987 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download