বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ভবনে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ভবনে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ভবনের ভেতরে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে এই ঘটনা ঘটে।
নিহত ওই ইউপি সদস্য হলেন সমর বিজয় চাকমা (৩৫)। তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। নিহত বিজয় এমএন লারমা গ্রুপের কর্মী।


নিহত ইউপি সদস্য বিজয় চাকমা
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ভবন চত্বরের ভেতরে দ্বিতীয় তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে অবস্থান করছিলেন ইউপি সদস্য সমর বিজয় চাকমা। এসময় একজন অস্ত্রধারী ওই কক্ষে ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন।

গুলির ঘটনার সময় দু’টি কক্ষ পরেই নিজ কার্যালয়ে কাজ করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম। তিনি জানান, “গুলির শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হন। পরে কক্ষ থেকে বের হয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে একজন মারা গেছেন।”

Facebook Comments Box


Posted ১০:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ মহান মে দিবস
আজ মহান মে দিবস

(987 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!

Proda Login

gem visa login

Atomic Wallet Download

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download